Categories
My text

আহলে কোরান

 

আহলে কোরান কাদের বলে?  

আল্লাহ বলেনঃ বান্দাদের মধ্য হতে যাদের তাঁর কিতাবের উত্তরাধিকারী মনোনীত করেছেন তারা তিনটি শ্রেনীতে বিভক্তঃ

১) কেউ নিজের প্রতি জুলুমকারী,

২) কেউ মধ্যপন্থী,

৩) আর কেউ আল্লাহর অনুমতিতে কল্যাণকর কাজে অগ্রগামী।

আল্লাহর এ ঘোষণা মোতাবেক আপনিকোনটি?

ثُمَّ اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِيْنَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَاۚ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖۚ وَمِنْهُمْ مُّقْتَصِدٌۖ وَمِنْهُمْ سَابِقٌۢ بِالْخَيْرٰتِ بِاِذْنِ اللّٰهِۚ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُ

অতঃপর আমরা আমাদের বান্দাদের মধ্য থেকে যাদেরকে মনোনীত করেছি, তাদেরকে এই কিতাবের উত্তরাধিকারী করেছি। অতঃপর তাদের কেউ নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যপন্থী, আর কেউ আল্লাহর অনুমতিতে কল্যাণকর কাজে অগ্রগামী। এটাই হলো মহা অনুগ্রহ।” (ফাতির)

আয়াতের মূল বক্তব্যঃ

আল্লাহ জানাচ্ছেন যে, তিনি তাঁর মনোনীত বান্দাদেরকে কিতাবের উত্তরাধিকারী করেছেন। এরপর সেই মনোনীতদের তিনটি শ্রেণিতে ভাগ করেছেন—

১. ظَالِمٌ لِّنَفْسِهٖ (যালিমুন লি-নাফসিহি)

যে নিজের প্রতি জুলুম করে। অর্থাৎ ঈমান থাকা সত্ত্বেও গুনাহ ও অবহেলার মাধ্যমে নিজের ক্ষতি করে।

২. مُّقْتَصِدٌ (মুকতাসিদ)

যে মধ্যপন্থী। ফরজ পালন করে, হারাম থেকে বেঁচে থাকে, তবে নফল ইবাদত ও অতিরিক্ত সৎকাজে খুব বেশি অগ্রসর নয়।

৩. سَابِقٌ بِالْخَيْرٰتِ (সাবিকুন বিল-খাইরাত) যে আল্লাহর অনুমতিতে সৎকাজে অগ্রগামী। ফরজের পাশাপাশি নফল ইবাদত ও নেক কাজে অন্যদের চেয়ে এগিয়ে থাকে।

শেষে আল্লাহ বলেন:

ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُ

অর্থাৎ, কিতাবের উত্তরাধিকারী হওয়া এবং আল্লাহর অনুমতিতে নেক কাজে অগ্রগামী হওয়া—এটাই মহান অনুগ্রহ।

১) ثُمَّ (ছুম্মা) اَوْرَثْنَا (আওরাছনা) = অতঃপর আমরা উত্তরাধিকারী করেছি ২) الْكِتٰبَ الَّذِيْنَ ( আল-কিতাবা আল্লাযীনা) = কিতাব যাদেরকে ৩) اصْطَفَيْنَا (ইস্তাফাইনা) = আমরা মনোনীত করেছি ৪) مِنْ عِبَادِنَاۚ  ( মিন ইবাদিনা)  = বান্দাদের থেকে ৫) فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖۚ ( ফা মিনহুম যালিমুন নাফসিহি) = যারা নিজেদের প্রতি জুলুমকারী ৬) وَمِنْهُمْ مُّقْتَصِدٌۖ  (ওয়া মিনহুম মুকতাসিদুন) = যারা মধ্যপন্থী, ভারসাম্যপূর্ণ ৭)  وَمِنْهُمْ سَابِقٌۢ بِالْخَيْرٰتِ ( ওয়া মিনহুম  সাবিকুন বিল-খাইরাতি) = যারা সৎকর্মে অগ্রগামী ৮) بِاِذْنِ اللّٰ كَ ( বিইযনি আল্লাহি) = আল্লাহর অনুমতিতে ৯) ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُ (যালিকা আল-ফাদলু আল কাবীরু) = সেটাই বিরাট অনুগ্রহ

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

``` }