কেন হাদীস অস্বীকার করিঃ
১) হাদীস কোরানকে প্রশ্নবিদ্ধ করে
২) কোরান অপরিপুর্ন ইংগীত করে,
৩) সংকলনে কাটছাট করা হয়েছে বুঝায়।
নীচে বিখ্যাত সাহাবী আয়েশা রাঃ ও উমর রাঃ এর বরাদ দিয়ে মুসলিম ও বুখারী শরীফে বর্নিত সহীহ হাদীস তিনটি আমার বিশ্বাসের ঘরে কষাঘাত করে প্রতিনিয়ত।
কোন মোহাদ্দেস সাহেবের ব্যাখ্যা জানা থাকলে জানিয়ে আমাকে সংশোধন করবেন।
justify;”>১) আয়েশা (রা.)-এর বর্ণনা عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ فِيمَا أُنْزِلَ مِ الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ ﷺ وَهُنَّ مِمَّا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ.
অর্থ: “কুরআনের মধ্যে যা অবতীর্ণ হয়েছিল তার মধ্যে ছিল—‘দশবার নির্দিষ্ট দুধপান (বিবাহ-সম্পর্কে) হারাম করে দিত।’ পরে তা পাঁচবার নির্দিষ্ট দুধপান দ্বারা রহিত করা হয়। রাসূলুল্লাহ সাঃ ইন্তেকাল করেন, তখন এগুলো এমন বিষয় ছিল যা কুরআন হিসেবে পাঠ করা হতো।”( সহীহ মুসলিম, নং ১৪৫২)
২) হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত:
“لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا، وَلَقَدْ كَانَتْ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي، فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ ﷺ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا.”
অর্থ: “রজমের আয়াত এবং দশবার দুধপানের আয়াত অবতীর্ণ হয়েছিল। এগুলো একটি সাহিফায় (লিখিত পাতায়) ছিল, যা আমার খাটের নিচে রাখা ছিল। রাসূলুল্লাহ সাঃ-এর ইন্তেকালের পর আমরা তাঁর মৃত্যু নিয়ে ব্যস্ত হয়ে পড়লে একটি গৃহপালিত প্রাণী এসে তা খেয়ে ফেলে।(সুনানে ইবনে মাজাহ নং ১৯৪৪)
৩) হযরত উমর (রা.) থেকে বর্ণিত:
إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا ﷺ بِالْحَقِّ، وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ، فَكَانَ مِمَّا أَنْزَلَ اللَّهُ آيَةُ الرَّجْمِ، فَقَرَأْنَاهَا وَوَعَيْنَاهَا وَعَقَلْنَاهَا…
অর্থ: “নিশ্চয় আল্লাহ মুহাম্মদ সাঃ-কে সত্যসহ পাঠিয়েছেন এবং তাঁর ওপর কিতাব নাযিল করেছেন। তিনি যা নাযিল করেছেন তার মধ্যে রজমের আয়াতও ছিল। আমরা তা পড়েছি, বুঝেছি ও সংরক্ষণ করেছি…”
(সহীহ বুখারী ৬৮২৯ ও সহীহ মুসলিম ১৬৯১)
তিনি যা নাযিল করেছেন তার মধ্যে রজমের আয়াতও ছিল। আমরা তা পড়েছি, বুঝেছি ও সংরক্ষণ করেছি…”
হাদীসে উল্লেখিত এ বাক্য ইংগীতে করে কোরআন সংকলনে কাটছাট করা হয়েছে। ” লারাইবা ফী হোদাল্লিল মোত্তাকিন ” – আয়াতটিকে প্রশ্নবিদ্ধ করে। সন্দেহের উদ্রেক ঘটায়।
১) নাযিলকৃত কোরান হুবুহু সংকলিত হয় নি মর্মে কোরান অপরিপুর্ন ইংগীত করে,।
২) কোরান সংকলনে কাটছাট হয়েছে মর্মে হাদীসের বানী দাবী করে।
৩) গৃহপালিত প্রাণী রাসুল সাঃ এর মৃত্যুর দিন রজম ও দুধপানের পান্ডু লিপি খেয়ে ফেলেছে উক্তি ” কোরান সংরক্ষনের দায়িত্ত আল্লাহর ” এ আয়াত প্রশ্নবিদ্ধ হয়।
আমি এ কারনেই হাদীসের গুরুত্ত আরোপ করতে অস্বীকৃতি জানাই।
