—“আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দেন”—
১) “তিনি যাকে ইচ্ছা সরল পথে হিদায়াত দেন” (2:213)
২) “বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দেন” (2:272)
৩) “তিনি যাকে ইচ্ছা হিদায়াত দেন” (6:39)
৪) আল্লাহ শান্তির গৃহের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথে হিদায়াত দেন (10:25)
৫) “কিন্তু তিনি যাকে ইচ্ছা হিদায়াত দেন” (16:93)
৬) “আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে হিদায়াত দেন”(24:46)
৭) “আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিতে পারেন না; বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দেন”(28:56)
৮) “নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দেন” (35:8)
৯) “আল্লাহ যাকে ইচ্ছা নিজের দিকে বেছে নেন এবং যে ফিরে আসে তাকে হিদায়াত দেন” (42:13)
১০) তিনি যাকে ইচ্ছা হিদায়াত দেন” (74:31)
উপরের আয়াত গুলি থেকে স্বাভাবিক ভাবে ধারনা জাগে তাহলে মানুষের কি দোষ? হেদায়েত প্রাপ্তি বা পথভ্রষ্টতা তো আল্লাহর হাতে।
কোরআনে দুই দিক একসাথে এসেছে:। আবার মানুষকে নিজেও চাইতে হয়।
যেমন: “যে ফিরে আসে, তাকে হিদায়াত দেন” (42:13)
তার মানে— হিদায়াতের মালিক: আল্লাহ। শর্ত: মানুষের অভিমুখ (ফিরে আসা, চাওয়া)। ফল: আল্লাহর ইচ্ছায় হিদায়াত।
মানুষ দায়মুক্ত নয়। মানুষ নিজের পথ নিজেই বেছে নেয়।
“সত্য তোমাদের রবের পক্ষ থেকে—যে চায় ঈমান আনুক, যে চায় অস্বীকার করুক ” (18:29) এখানে স্পষ্ট: ইচ্ছা/পছন্দ মানুষের। চেষ্টা ছাড়া কিছু পাওয়া যায় না।
২) সূরা আন-নাজম (৫৩:৩৯) “মানুষের জন্য কেবল তাই আছে, যা সে চেষ্টা করে” আল্লাহ জুলুম করেন না সূরা ইউনুস (১০:৪৪) “আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, বরং মানুষ নিজের উপর জুলুম করে”।
তাহলে “আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দেন” এর মানে কি? কোরআন নিজেই ব্যাখ্যা দেয়— শর্ত আছে: যে ফিরে আসে।
৩) সূরা আশ-শূরা (৪২:১৩) “আল্লাহ যাকে ইচ্ছা বেছে নেন এবং যে ফিরে আসে তাকে হিদায়াত দেন”।
যারা চায়, তাদের পথ সহজ করা হয়।
৪) সূরা আল-লাইল (৯২:৫-৭) “যে দান করে, তাকওয়া অবলম্বন করে…আমি তার জন্য সহজ পথ সহজ করে দেই”।
৫) যারা সৎপথে চলতে চায়, তাদের আরও হিদায়াত দেওয়া হয়। সূরা মুহাম্মদ (৪৭:১৭)
৬) “যারা হিদায়াত গ্রহণ করে, আল্লাহ তাদের আরও হিদায়াত বাড়িয়ে দেন” #আর যারা চায় না? তারা নিজেরাই পথ হারায়।
৭) সূরা আল-বাকারা (২:২৬) “এর দ্বারা তিনি অনেককে পথভ্রষ্ট করেন, কিন্তু কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন”
তারা সত্য থেকে মুখ ফিরায়। ৮) সূরা আস-সাফ (৬১:৫) “তারা যখন বেঁকে গেল, আল্লাহ তাদের হৃদয় বেঁকিয়ে দিলেন
“তাহলে মানুষের কি দোষ?”
দোষ আছে, কারণ: সে নিজে নির্বাচন করে, সে চেষ্টা করে বা করে না। (১৮:২৯, ১০:৪৪) “হিদায়াত পেতে চেষ্টা করলে কি ফল হবে?” কোরআনের স্পষ্ট উত্তর: চেষ্টা করলে,হিদায়াত বাড়ে (৪৭:১৭) পথ সহজ হয় (৯২:৭) চেষ্টা না করলে: পথভ্রষ্ট হয় (৬১:৫)
অর্থাৎ মানুষ চায় — চেষ্টা করে — আল্লাহ হিদায়াত দেন।
মানুষ মুখ ফিরায় — আল্লাহ তাকে ছেড়ে দেন। # হিদায়াত জোর করে দেওয়া হয় না—যে চায়, তাকে আল্লাহ পথ দেখান।
