Categories
My text

হাদীস কোরআন সংঘর্ষ

 

হাদীস মানলে কোরআন মিথ্যে প্রতিপন্ন হয়।

আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূল সাঃ আমার হাত ধরে বললেন:

“আল্লাহ শনিবারে মাটি সৃষ্টি করেছেন

রবিবারে তাতে পাহাড় সৃষ্টি করেীীস ছেন,

সোমবারে গাছ সৃষ্টি করেছেন,

মঙ্গলবারে অপছন্দনীয় জিনিস সৃষ্টি করেছেন,

বুধবারে নূর সৃষ্টি করেছেন,

বৃহস্পতিবারে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন,

আর শুক্রবার বিকেলের পর শেষ সময়ে আদম (আঃ)-কে সৃষ্টি করেছেন।

”হাদীস নং সহীহ মুসলিম ২৭৮৯)

অপরদিকে কোরআন বলেঃ

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ

(ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়্যাম)

“তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে” (৭:৫৪, ১০:৩, ১১:৭)

কিন্তু এই হাদীসে ৭ দিনের ধারাবাহিকতা দেখা যায় (শনিবার থেকে শুক্রবার)

কোরআন আরো বিস্তারিত বলেঃ

সূরা (৪১:৯) خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ

“তিনি পৃথিবী সৃষ্টি করেছেন ২ দিনে”

সূরা (৪১:১০) وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّام

“এবং এতে খাদ্য/রিযিক নির্ধারণ করেছেন ৪ দিনে”

সূরা (৪১:১২) فَقَضَاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يَوْمَيْنِ

“তিনি ৭ আসমান সম্পন্ন করেছেন ২ দিনে”

২ দিন (পৃথিবী সৃষ্টি) ২ দিন (রিযিক নির্ধারণ) = মোট ৪ দিন (পৃথিবী অংশ)

এরপর: ২ দিন (আসমান) মোট = ৬ দিন।

অথচ হাদীস বলে ৭ দিন। তাই তো আল্লাহ বলেনঃ

লক্ষ্য কর এরা আল্লাহর সম্বন্ধে কেমন মিথ্যে রচনা করে (কেমন মিথ্যে বলে), সুস্পষ্ট গুনাহিসাবে ইহাই যথেষ্ট। (৪:৫০)

আর আমি বলিঃ  فَبِأَيِّ نِعْمَةِ الْحَدِيثِ تُكَذِّبُونَ

(ফা-বি-আইয়্যি নি‘মাতিল-হাদীছি তুকায্যিবূন)

অর্থঃ “অতএব হাদীসের কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে?”

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

``` }