কুরআনে সালাত শব্দটির মুল ধাতু — ص ل و (সোয়াদ–লাম–ওয়াও) থেকে গঠিত শব্দগুলো বিভিন্ন রূপে এসেছে। যার অর্থ সাধারন ভাবে নিন্মরুপ।
১) সংযুক্ত হওয়া বা সম্পর্ক স্থাপন করা।
২) অনুসরণ করা বা নিকটবর্তী হওয়া।
৩) মনোযোগ ও নিবিষ্টতা প্রদর্শন করা।
৪) দোয়া বা কল্যাণ কামনা করা (প্রসঙ্গভেদে)।
গুরুত্বপূর্ণ বিষয় হল, কুরআনে এই ধাতুর সব রূপের অর্থ এক নয়। যেমন:
ক) মানুষ يُصَلِّي করলে অর্থ এক ধরনের।
খ) আল্লাহ নবীর উপর يُصَلِّي করলে অর্থ ভিন্ন প্রসঙ্গে বোঝা হয়।
গ) ফেরেশতারা يُصَلُّونَ করলে আবার প্রসঙ্গ অনুযায়ী অর্থ নির্ধারণ করা হয়।
ঘ) পাখি প্রানী صَلَاتَهُ (সালাতাহু) তার সালাত।
তাই ص ل و ধাতুর মূল ধারণা একইথাকলেও, কুরআনে প্রতিটি আয়াতে প্রসঙ্গ অনুযায়ী অর্থ নির্ধারণ করতে হয়।
১) صَلَّى (সাল্লা) যার অর্থ: সে সালাত করল
২) يُصَلِّي (ইউসাল্লি) = সে সালাত করে
৩) يُصَلُّونَ (ইউসাল্লূন) = তারা সালাত করে
৪) أُصَلِّي (উসাল্লি) = আমি সালাত করি
৫) نُصَلِّي (নুসাল্লি) = আমরা সালাত করি
৬) صَلُّوا ( সাল্লূ) = তোমরা সালাত কর
৭) صَلِّ (সাল্লি) = তুমি সালাত কর
৮) صَلُّوا عَلَيْهِ (সাল্লূআলাইহি) তাঁর জন্য দোয়া
১০) صَلَاة (সালাত) মা = সংযোগমূলক ইবাদত (প্রসঙ্গভেদে)
১১) الصَّلَاة (আস-সালাত) = সেই সালাত
১২) صَلَوَات (সালাওয়াত) = সালাতসমূহ
১৩) صَلَوَاتِهِمْ (সালাওয়াতিহিম) = তাদের সালাতসমূহ
১৪) صَلَاتَكَ (সালাতাকা) = তোমার সালাত
১৫) صَلَاتِي (সালাতি) = আমার সালাত
১৬) مُصَلًّى (মুসাল্লা) সালাতের স্থান (বা প্রার্থনার স্থান)
