মুসলমানের ঘরে জন্ম নিলেই কেউ মুসলমান হয়ে যায় না…
মুসলমান হতে হলে আল্লাহর কিতাব পড়তে হয়, তা বুঝতে হয়, আর তা অনুসরণ করতে হয়।
নবীর যুগেও তাই ছিল। নাম নয়… বংশ নয়… পরিচয় নয়… বরং আনুগত্যই ছিল ঈমানের মাপকাঠি।
মানুষ যতদিন নিজের বিশ্বাস ভাঙতে রাজি না হয়, ততদিন সবচেয়ে কঠিন মিথ্যাও তার কাছে সত্য বলে মনে হয়। আর যখন কেউ লালিত বিশ্বাসে অটল থাকে— তখন উজ্জ্বল সত্যও তার চোখে মিথ্যা হয়ে ওঠে।
আল্লাহ বলেন— وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়। (সূরা ফাতির : ১৯)
চোখ থাকলেই দেখা যায় না… দেখতে হলে সত্য গ্রহণের সাহস থাকতে হয়।
আল্লাহ বলেন— যদি তোমরা তোমাদেরই মত একজন মানুষের আনুগত্য কর, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। (২৩:৩৪)
যখন মানুষকে বলা হয়— আল্লাহ যা নাযিল করেছেন, তার অনুসরণ কর— তখন তারা বলে— وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا “না… আমরা আমাদের বাপ-দাদাদের যে পথে পেয়েছি সেই পথেই চলব।” (সূরা বাকারা : ১৭০)
যদিও তারা জানত না… যদিও তারা হিদায়াতপ্রাপ্ত ছিল না…
তারপর মানুষ বলে— অধিকাংশ মানুষ যেভাবে ধর্ম পালন করে, আমিও তো সেভাবেই করি। আল্লাহ জবাব দেন— وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। (সূরা আন‘আম : ১১৬)
সত্য কখনো সংখ্যার উপর দাঁড়ায় না… সত্য দাঁড়ায় ওহির উপর।
মানুষ আবার প্রশ্ন তোলে— তবে কি আলেমদের অনুসরণ করা যাবে না? আল্লাহ বলেন— اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তারই অনুসরণ কর। (সূরা আ‘রাফ : ৩)
আর সতর্ক করেন— অনেক পণ্ডিত ও ধর্মীয় নেতা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে এবং আল্লাহর পথ থেকে বাধা দেয়। (সূরা তাওবা : ৩৪)
তবে আল্লাহ বলেন— اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ তাদের অনুসরণ কর— যারা বিনিময় চায় না এবং যারা সুপথপ্রাপ্ত। (সূরা ইয়াসীন : ২১)
যে বিষয়ে তোমার জ্ঞান নেই— তার অনুসরণ করো না। কারণ কান… চোখ… আর অন্তর— সবকিছুরই হিসাব নেওয়া হবে। (১৭:৩৬)
কিয়ামতের দিন রাসূল সাঃ বলবেন— হে আমার রব… আমার সম্প্রদায় এই কুরআনকে পরিত্যক্ত করেছে। (২৫:৩০)
এই কুরআনই মানুষকে অন্ধকার থেকে আলোতে আনে। এই কুরআনই সবচেয়ে সরল পথে পথ দেখায়।
তবুও… তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না? না কি তাদের অন্তর তালাবদ্ধ? (৪৭:২৪)
আজ প্রশ্ন একটাই— তুমি কি বংশের মুসলমান থাকবে… নাকি কুরআনের মুসলমান হবে?
