আরবী শব্দ رَضَاع ( রদআ ) কি?
রদাআ’ (মহরাম হওয়া) প্রথমে দশ ঢোক দুধপানে মহরাম হতো, পরে তা বাতিল হয়ে পাঁচবার স্পষ্ট দুধ পান দ্বারা মহরাম হওয়া স্থির থাকে। নবী সাঃ ইন্তিকালের সময় এই বিধান কার্যকর ছিল।
data-wp-more=”more” data-wp-more-text=”” data-mce-placeholder=”1″>حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ . ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত: তিনি বলেন, কুরআনে এ আয়াতটি নাযিল হয়েছিল (আরবী) “দশবার দুধপানে হারাম সাব্যস্ত হয়”। অতঃপর তা রহিত হয়ে যায় (আরবী)-এর দ্বারা “পাঁচবার পান দ্বারা হারাম সাব্যস্ত হয়।” অতঃপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইন্তিকাল করেন অথচ ঐ আয়াতটি কুরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হত।” (ই.ফা. ৩৪৬২, ই.সে. ৩৪৬১) সহিহ মুসলিম: ৩৪৮৯
হাদিসের মান: সহিহ হাদিস
স্ত্রীর ১ বা ২ ঢোক, বা অল্প দুধ পানে রদাআ’ হয় না।
