নবী সা: জুতা পরে সালাত আদায় করেতেন। আপনি কি হাদীসটি অনুসরন করেন না কি অস্বীকার করেন?
১) আনাস ইবন মালিক (রাঃ) বলেন—
নবী সাঃ তাঁর জুতা পরেই সালাত আদায় করতেন। বুখারী ৩৮৬,মুসলিম ৫৫৫।
২) ইহুদিদের বিরোধিতা করো; কারণ তারা জুতা বা মোজা পরে সালাত আদায় করে না। আবু দাউদ, হাদীস ৬৫২, হাদীসটি হাসান।
৩) তোমাদের কেউ মসজিদে এলে সে যেন তার জুতার দিকে তাকায়।যদি তাতে নাপাকি দেখে, তবে মুছে ফেলুক এবং জুতা পরেই সালাত আদায় করুক। দাউদ ৬৫০।
