সত্য কখনো সংখ্যাগরিষ্ঠতা নয়
মানুষ প্রায়ই ভাবে— “অধিকাংশ যদি মানে, তাহলে নিশ্চয়ই সেটাই সত্য।”কিন্তু কুরআন এই ধারণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
কুরআনের ঘোষণা: “আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে।” (আন‘আম ৬:১১৬)
আরও স্পষ্টভাবে আল্লাহ বলেন: “তাদের অধিকাংশই কেবল ধারণার অনুসরণ করে। আর ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না।” (সূরা ইউনুস ১০:৩৬)
কুরআনের ঐতিহাসিক বাস্তবতা:
“কিন্তু খুব অল্প লোকই ঈমান এনেছে।” (সূরা হূদ ১১:৪০)
“আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ খুব কম।” (সূরা সাবা ৩৪:১৩)
সংখ্যাগরিষ্ঠতা বনাম সঠিক পথ
“তোমরা কি অধিকাংশ মানুষের অনুসরণ করছ, অথচ তারা বোঝে না?”( ৬:১১১)
“বরং তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে।” (সূরা আল-মু’মিনূন ২৩:৭০)
কুরআনিক নীতি (Principle) –
সত্য নির্ধারিত হয় আল্লাহর আয়াত দিয়ে , যুক্তি ও বিবেক দিয়ে , ন্যায় ও নৈতিকতার মানদণ্ডে। সত্য নির্ধারিত হয় না , সংখ্যাগরিষ্ঠ মত দিয়ে , পূর্বপুরুষের অনুসরণ দিয়ে , সমাজ বা আলেম শ্রেণির জনপ্রিয়তা দিয়ে।
সত্য কখনো ভোটে জেতে না। সত্য নিজেই সত্য—কেউ মানুক আর না মানুক।
“সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে; সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।”(সূরা আল-বাকারা ২:১৪৭)
