Categories
Blog

ইয়াকীনের স্তর

 

ইয়াকীন অর্জন হলে ইবাদত মুক্ত

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ

তুমি তোমার রবের ইবাদত কর যতক্ষন পর্যন্ত না তোমার ইয়াকীন আসে।

? ঈমান ও ইয়াকীনের মধ্যে পার্থক্য কি

ঈমান (الإيمان) = না দেখে বিশ্বাস ইয়াকীন (اليقين) =  নিশ্চিত হয়ে দৃঢ় বিশ্বাস

ঈমান – বিশ্বাসের সূচনা ও মৌলিক স্তর ইয়াকীন – বিশ্বাসের পরিপক্বতা ও পূর্ণতা

ঈমান হলো — ইসলামের মূল ভিত্তি, যার মাধ্যমে একজন ব্যক্তি মুসলিম হয়।

ইয়াকীন হলো — ঈমানের গভীরতা ও দৃঢ়তা, যা একজন ব্যক্তিকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে।

ইয়াকীন মানে: এমন দৃঢ়তা যে বিশ্বাসে আর কোন সন্দেহ নেই।

পবিত্র কুরআনে “علم اليقين” (ইলমুল ইয়াকীন), –                  “عين اليقين” (আইনুল ইয়াকীন), ও “حق اليقين”    (হক্কুল ইয়াকীন)  এই তিনটি ধাপে “ইয়াকীন” (নিশ্চিত বিশ্বাসের)  এক অলৌকিক ও গভীর স্তরবিন্যাস পাওয়া যায়।

এই তিনটি স্তর আমাদের ঈমান ও ইয়াকীনের উন্নয়ন বুঝতে সাহায্য করে:

১) মানুষ প্রথমে শোনে বা পড়ে (ইলমুল ইয়াকীন),

২) তারপর দেখে (আইনুল ইয়াকীন),

৩) শেষত অভিজ্ঞতায় বুঝে (হক্কুল ইয়াকীন)।

কোরআনের শিক্ষায়, প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার ঈমান এই তিন স্তর পেরিয়ে পূর্ণ ইয়াকীনে পৌঁছে যায়।

নিচে প্রতিটি স্তরের বিস্তারিত ব্যাখ্যা, কোরআনিক উদাহরণ ও বাস্তব জীবন সম্পর্ক দেওয়া হলো।

১)  ইলমুল ইয়াকিন ( জ্ঞানের সূত্রে নিশ্চিত বিশ্বাস ) كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ  الْيَقِيْنِؕ ( কাল্লা  লাও তা’আলামুনা ইলমুন ইয়াকীন) সাবধান ! তোমাদের ইলমুল ইয়াকীন  থাকিলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হইতে না। (১০২:৫)

যা চোখে না দেখেও, আল্লাহর ও রাসূলের উপর নির্ভর করে যিনি বিশ্বাস করেন, তিনি ইলমুল ইয়াকীন-এ প্রবেশ করেন।

২). আইনুল ইয়াকীন (عين اليقين) — চোখে দেখে নিশ্চিত হওয়া অর্থাৎ ‘আইনুল ইয়াকীন’ হল এমন জ্ঞান যা চোখে দেখে প্রতক্ষ্য অভিজ্ঞতায় আসে।

উদাহরণ: আপনি আগুনকে নিজ চোখে দেখছেন, তখন তা আর শুধু শোনা জ্ঞান নয়, দৃষ্টিজনিত নিশ্চিততা। কুরআনের উদাহরণঃ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ” তারপর তোমরা তা দেখবে ‘আইনুল ইয়াকীন’ (চোখে দেখা নিশ্চিতভাবে)। (১০২:৭)

এখানে জাহান্নামকে দেখার প্রসঙ্গে বলা হচ্ছে—তোমরা একদিন নিজ চোখে তা দেখবে, সন্দেহ থাকবে না।

৩). হাক্কুল ইয়াকীন ( حق اليقين) — দেখা ও নিজ অভিজ্ঞতায় চূড়ান্ত নিশ্চিত জ্ঞান। কোরানের উদাহরনঃ اِنَّ  هٰذَا لَهُوَ حَقُّ الْيَـقِيْنِۚ ( ইন্না হা যা  লাহুওয়া  হাক্কুল ইয়াকীন) নিশ্চয়ই এটি হল ‘হক্কুল ইয়াকীন’ – চূড়ান্ত সত্যের নিশ্চিত জ্ঞান।  (৫৬:৯৫)

অর্থাৎ ‘হক্কুল ইয়াকীন’ হল এমন নিশ্চিত জ্ঞান যা কেবল দেখা নয়, বরং অভিজ্ঞতায় প্রমাণিত হয়।

ইয়াকীন শব্দটি কোরানে সরাসরি রয়েছে 6 টি আয়াতে এবং রুপান্তরিত ভাবে আছে মোট 27;টি আয়াতে। সবগুলি আয়াতের রেফারেন্স নীচে দেয়া হল। মিলিয়ে দেখে নিন। ইয়াকীন মুল শব্দটির বাংলা কি? অতঃপর ১৫ নং সুরা হিজরের ৯৯ আয়াতটির বাংলা অনুবাদ করে দেখুন কি দাড়ায়?? 1. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস রাখে 2:4:12 2. يُوقِنُونَ (যারা) বিশ্বাস করে 2:118:24 3. يُوقِنُونَ (যারা) দৃঢ় বিশ্বাসী 5:50:10 4. تُوقِنُونَ তোমরা দৃঢ় বিশ্বাস কর 13:2:26 5. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস রাখে 27:3:9 6. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস করতো 27:82:16 7. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস করে 30:60:10 8. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস করে 31:4:9 9. يُوقِنُونَ দৃঢ় বিশ্বাস করতো 32:24:10 10. يُوقِنُونَ (যারা) দৃঢ় বিশ্বাস করে 45:4:9 11. يُوقِنُونَ (যারা) দৃঢ় বিশ্বাস করে 45:20:7 12. يُوقِنُونَ (কোন কথায়) তারা বিশ্বাস করে 52:36:7 13. يَقِينًۢا নিঃসন্দেহে 4:157:34 14. ٱلْيَقِينُ মৃত্যু 15:99:5 15. يَقِينٍ নিশ্চিত 27:22:14 16. ٱلْيَقِينِ ধ্রুব 56:95:5 17. ٱلْيَقِينِ সুনিশ্চিত 69:51:3 18. ٱلْيَقِينُ দৃঢ়বিশ্বাস (মৃত্যু) 74:47:3 19. ٱلْيَقِينِ নিশ্চিত 102:5:5 20. ٱلْيَقِينِ প্রত্যয় 102:7:4 21. ٱلْمُوقِنِينَ দৃঢ় বিশ্বাসীদের 6:75:9 22. مُّوقِنِينَ দৃঢ় বিশ্বাসী 26:24:9 23. مُوقِنُونَ দৃঢ় বিশ্বাসী 32:12:16 24. مُّوقِنِينَ নিশ্চিত বিশ্বাসী 44:7:8 25. لِّلْمُوقِنِينَ দৃঢ় বিশ্বাসীদের জন্যে 51:20:4 26. بِمُسْتَيْقِنِينَ দৃঢ় বিশ্বাসী 45:32:22 27. لِيَسْتَيْقِنَ দৃঢ় বিশ্বাস করে যেন 74:31:14

ঈমান আনার পড় তা নিশ্চিত জ্ঞানে নিজেকে উত্তীর্ণ করতে পারলে রবের ইবাদত পুর্নতা লাভ করে। তার জন্য আর ইবাদতের কঠোরতা থাকে না।

এ জন্য সূরা হিজরে বলেছেনঃ তুমি তোমার রবের ইবাদত কর যতক্ষন না ইয়াকিন আসে।

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ

এবং ইবাদত কর  = ওয়া আবুদু (وَاعْبُد )

তোমার রবের = রাব্বুকা ( رَبَّكَ )

যতক্ষন পর্যন্ত না = হাত্তা  ( حَتّٰى )

তোমার কাছে না আসে = ইয়া ইয়াতিইয়াকা

দৃঢ় বিশ্বাস = ইয়াকীন  ( الْيَـقِيْنُ )

অর্থ: তুমি তোমার রবের ইবাদত কর যতক্ষন পর্যন্ত না দৃঢ় বিশ্বাস অর্জন হয়।

موت (mawt) মৃত وفاة (wafaat) পরিপূর্ণ মৃত্যু / ঘুম, আত্মা প্রত্যাহার هلاك (নিঃশেষ হওয়া,ধ্বংস

ধরে নিলাম ইয়াতিইয়াকা ( يَاْتِيَكَ) তোমার নিকট আসা বুঝানোর জন্য  ইয়াকীন  এর ইংগীত বাচক রুপক অর্থ ব্যবহার নির্দেশ দেয়।

সেক্ষত্রে কিয়ামত, বার্ধক্য, অক্ষম সময় ইত্যাদ আরো অধিক নির্ভর যোগ্য রুপক শব্দ রয়েছে  يَاْتِيَكَ الْيَـقِيْنُ ইয়াইয়াতিকাল ইয়াকীনের। আসলে অনুবাদটি আয়াতের  আকাংখা অনুযায়ী না হয়ে অনুবাদ কারকের মনপুত  করা হয়েছে।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

``` }