Categories
My text

সালাতুল দা-ইয়েমুন

 

আরবী دَائِمُونَ দাইয়িমুন শব্দের অর্থ সর্বক্ষণ না নিয়মিত?

সালাত সর্বক্ষণ অর্থাৎ দায়েমী সালাত বিষয়ে গুরত্তপুর্ণ একটি আয়াত

সুরা মারিজে:الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ

আল্লাযীনা হুম ‘আলা সালাতিহিম দা-ইমূন।(৭০:২৩)

অর্থ: তারা তাদের সালাতের উপর অবিচল। অথবা যারা তাদের সালাতে নিয়মিত ও অবিচল থাকে।

প্রশ্ন জাগে  دَائِمُونَ শব্দ “সর্বক্ষণ” না কি “নিয়মিত” বুঝায়?

এখানে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। دائم শব্দের অর্থ ২৪ ঘণ্টা একটানা একই কাজ করা নয়। বরং এর অর্থ: অবিচল থাকা / নিয়মিত থাকা।

আরবি ভাষায় دائم এমন কিছুকেও বোঝায় যা নিয়মিত ভাবে অব্যাহত থাকে, যদিও তা সারাক্ষণ চলমান নয়।

এর_প্রমাণ (একই সূরা) ৭০:৩৪-এ আল্লাহ বলেন: وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ

অর্থঃ “এবং যারা তাদের সালাত সংরক্ষণ করে।

এখানে يُحَافِظُونَ (ইউহাফিযুন) অর্থ তারা তা সংরক্ষণ করে।

অর্থাৎ, একই সূরায় দুটি ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে: ১) دَائِمُونَ (দায়িমূন)

২) يُحَافِظُونَ (ইউহাফিযূন)

এটি অর্থগত বোঝার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ।

ব্যাকরণ ও আরবি অভিধানের আলোকে “دَائِمُونَ” শব্দটি “অবিচল”, “ধারাবাহিক”, “নিয়মিত” অর্থে বেশি উপযুক্ত।

এটি নিজে থেকেই “২৪ ঘণ্টা একটানা” বা “সর্বক্ষণ” অর্থ বাধ্যতামূলকভাবে প্রকাশ করে না।

এ কারণে, ৭০:২৩-এ “দায়িমূন”-এর অনুবাদ “নিয়মিত ও অবিচল” বা “ধারাবাহিকভাবে অবিচল” করা ভাষাগত ভাবে অধিক যথার্থ বলে প্রতীয়মান হয়।

আমরা অনেকে নিজের  অনুকুলে অর্থ করতে دَائِمُونَ শব্দটির অর্থ সর্বক্ষন করে থাকি। কিন্তু একই সূরার ৭০:৩৪ আয়াত তা খন্ডন করে يُحَافِظُونَ শব্দ দ্বারা।

কারন يُحَافِظُونَ অর্থ সংরক্ষন করা। যা ২৪ ঘন্টা বা সর্বক্ষণ বুঝায়।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

``` }