১) مَوْلَايَ صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا
মাওলাইয়া সাল্লি ওয়া সাল্লিম দা-ইমান আবাদান
عَلَى حَبِيبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ
আলা হাবীবিকা খাইরিল খালকি কুল্লিহিম
২) مُحَمَّدٌ سَيِّدُ الْكَوْنَيْنِ وَالثَّقَلَيْنِ
মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস্-সাকালাইনি
وَالْفَرِيقَيْنِ مِنْ عُرْبٍ وَمِنْ عَجَمِ
ওয়াল ফারীকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি
৩) هُوَ الْحَبِيبُ الَّذِي تُرْجَى شَفَاعَتُهُ
হুয়াল হাবীবুল্লাযী তুরজা শাফা‘আতুহু
لِكُلِّ هَوْلٍ مِنَ الْأَهْوَالِ مُقْتَحِمِ
লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি
৪) مَوْلَايَ صَلِّ دَائِمًا أَبَدًا
মাওলাইয়া সাল্লি দা-ইমান আবাদান
عَلَى حَبِيبِي خَيْرِ خَلْقِهِ
আলা হাবীবি খাইরি খালকিহি
৫) ثُمَّ ارْضَ عَنْ أَبِي بَكْرٍ وَعَنْ عُمَرَ
সুম্মার্দা আন আবী বাকরিন ওয়া আন উমার
وَعَنْ عَلِيٍّ وَعَنْ عُثْمَانَ ذِي الْكَرَمِ
ওয়া আন আলিয়্যিন ওয়া আন উসমানা জিল কারামি
৬) يَا رَبِّ بِالْمُصْطَفَى بَلِّغْ مَقَاصِدَنَا
ইয়া রাব্বি বিল-মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা
وَاغْفِرْ لَنَا مَا مَضَى يَا وَاسِعَ الْكَرَمِ
ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসি‘আল কারামি বাংলা
অনুবাদ:- ১) হে আমার প্রভু! আপনি সর্বদা, চিরকাল দরুদ ও শান্তি বর্ষণ করুন, আপনার সেই প্রিয়জনের উপর—যিনি সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ।
২) মুহাম্মদ ﷺ দুই জগতের নেতা,মানুষ ও জিন—এই দুই শ্রেণির নেতা, এবং আরব ও অনারব—উভয় দলের মধ্যেও শ্রেষ্ঠ।
৩) তিনি সেই প্রিয়জন, যার শাফা‘আত প্রত্যাশিত, প্রত্যেক ভয়াবহ বিপদের সময়, যখন তা হঠাৎ আক্রমণ করে।
৪) হে আমার প্রভু! আপনি সর্বদা, চিরকাল দরুদ প্রেরণ করুন,আমার সেই প্রিয়জনের উপর—যিনি আপনার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ।
৫) অতঃপর আপনি সন্তুষ্ট থাকুন আবু বকর, উমর, আলী ও উসমান—এই মর্যাদাবান ব্যক্তিদের উপর।
৬) হে আমার প্রতিপালক! মনোনীত প্রিয়জনের মাধ্যমে আমাদের লক্ষ্য পূর্ণ করুন,এবং আমাদের অতীতের সব ভুল ক্ষমা করে দিন—হে অসীম দয়ালু।
