হে মানুষ ও জ্বীন অচিরেই আমি কর্ম বিরতি নেব তোমাদের হতে।
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ
সানাফরুগু লাকুম আয়্যুহাস্-সাকালান
১) سَ (সা) = অচিরেই / শীঘ্রই ২) نَفْرُغُ (নাফরুগু) = আমরা অবসর নেব ৩) لَكُمْ (লাকুম) = তোমাদের হতে ৪) أَيُّهَ (আয়্যুহা) = হে! ৫) الثَّقَلَانِ (আস-সাকালান) = জিন ও মানুষ
এখানে سَ (সা) হল حرف استقبال (ভবিষ্যৎ নির্দেশক) যার অর্থ “শীঘ্রই”
এখানে نَفْرُغُ (নাফরুগু) হল فعل مضارع (বর্তমান/ভবিষ্যৎ ক্রিয়া)
