اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَ الَّذِیْنَ هَادُوْا وَ النَّصٰرٰى وَ الصّٰبِئِیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَ الْیَوْمِ الْاٰخِرِ وَ عَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ١۪ۚ وَ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَ لَا هُمْ یَحْزَنُوْنَ ইন্নাল্লাযিনা আমানু — ওয়াল্লাযিনা হাদু—ওয়া ন্নাসারা — — ওয়া ছ্ছাবিঈনা — আমানা বিল্লাহী — ওয়াল ইয়াওমিল আখেরী — ওয়া আমিলা সালিহান- ফালাহুম আজরুহুম — ইনদা রাব্বিহীম — ওয়া লা খাওফুন আলাইহীম — —- —– ——————— ওয়ালাহুম ইয়াহঝানুন। (সূরা বাকারা:৬২) ইন্নাল্লাযিনা আমানু — নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়াল্লাযিনা হাদূউ — এবং যারা ইহুদী হয়েছে ওয়ান্নাসারা ওয়াছাবেঈনা- এবং নাসারা ও সাবেঈ হয়েছে আমানা বিল্লাহী– আল্লার উপর বিশ্বাস রাখে ওয়াল ইয়াওমিল আখেরী– এবং শেষ দিনের প্রতি, ওয়া আমিলা সালেহান — এবং সৎকর্ম করে ফালাহুম আজরুহুম — ফলে তাদের জন্য রয়েছে পুরস্কার ইনদা রাব্বিহীম — তাদের রবের ওয়া লা খাওফুন আলাইহীম — এবং তাদের জন্য ভয় নাই ওয়া লা হুম ইয়াহঝানুন — এবং তাহাদের দু:খ থাকিবে না অনুবাদঃ নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে, যাহারা ইয়াহূদী হইয়াছে এবং খ্রিস্টান ও সাবিঈন-যাহারাই আল্লাহ্ ও আখিরাতে ঈমান আনে ও সৎকাজ করে, তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট। তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না। শব্দার্থ: إِنَّ = নিশ্চয়ই , الَّذِينَ = যারা, آمَنُوا = ঈমান এনেছে, وَالَّذِينَ = কিংবা যারা, هَادُوا = ইহুদী হয়েছে , وَالنَّصَارَىٰ = এবং খ্রিষ্টান, وَالصَّابِئِينَ = ও সাবী, مَنْ = যে (কেউ) , آمَنَ = ঈমান আনবে, بِاللَّهِ = আল্লাহ্র উপর , وَالْيَوْمِ = ও দিনে, الْآخِرِ = আখিরাতের , وَعَمِلَ = এবং কাজ করবে , صَالِحًا = সৎ, فَلَهُمْ = ফলেতাদের জন্য, أَجْرُهُمْ = তাদের পুরস্কার (থাকবে) , عِنْدَ = কাছে , رَبِّهِمْ = তাদের রবের , وَلَا = এবং না , خَوْفٌ = ভয় (থাকবে) , عَلَيْهِمْ = তাদের জন্য, وَلَا = আর না, هُمْ = তারা , يَحْزَنُونَ = দুঃখিত হবে , বাংলায় কোরানের বাংলা অমুবাদ পড়লেই সব বুঝা যাবে এমন ধারনার সাথে একমত নই। কারন বিভিন্ন অনুবাদক বিভিন্ন ভাবে অনুবাদ করেছেন। কিছু কিছু আয়াতের অনুবাদ অনুযায়ী মর্ম উপলব্ধী তারতম্য দেখা যায়। তাই অনুবাদের প্রাথমিক ধারনা জ্ঞান থাকা আবশ্যক। যেমন ২:৬২ এ আয়াতের অনুবাদ লিখা নিন্মরুপ:- অনুবাদ: নিশ্চিত ভাবে জেনে রেখো, যারা শেষ নবীর প্রতি ঈমান আনে কিংবা ইহুদি, খৃষ্টান বা সাবি তাদের মধ্য থেকে যে ব্যক্তিই আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনবে এবং সৎকাজ করবে তার প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের জন্য কোন ভয় ও মর্ম বেদনার অবকাশ নেই। ** আমার দৃষ্টিতে শ্রদ্ধেয় অনুবাদক বাক্যের বালাগাতের প্রতি নজর দিতে গিয়ে অতিরিক্ত শব্দ ” শেষ নবীর প্রতি ঈমান ” আনার কথা উল্লেখ করেছেন। প্রকৃত শেষ নবীর কোন আকার- ইংগীত অত্র আয়াতে কোন শব্দ উল্লেখ করা হয় নি।
Categories
