Categories
Blog

কর্মবিরতি সাকালাইন

হে মানুষ ও জ্বীন অচিরেই আমি কর্ম বিরতি নেব তোমাদের হতে।

سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ

সানাফরুগু লাকুম আয়্যুহাস্-সাকালান

১) سَ (সা) = অচিরেই / শীঘ্রই ২) نَفْرُغُ (নাফরুগু) = আমরা অবসর নেব ৩) لَكُمْ (লাকুম) = তোমাদের হতে ৪) أَيُّهَ (আয়্যুহা) =  হে! ৫) الثَّقَلَانِ (আস-সাকালান)  = জিন ও মানুষ

এখানে  سَ (সা) হল  حرف استقبال (ভবিষ্যৎ নির্দেশক) যার অর্থ  “শীঘ্রই”

এখানে نَفْرُغُ  (নাফরুগু) হল  فعل مضارع (বর্তমান/ভবিষ্যৎ ক্রিয়া)

“نَ” = আমরা,  ফারাগ _ বিচ্ছিন্ন হওয়া বা অবসর নেয়া।   অর্থ দ্বাড়ায় “আমরা অবসর নেব ।

লাকুম  لَكُمْ এখানে لِ = জন্য বা হতে এবং কুম  كُم = তোমরা। অর্থ দ্বাড়ায়  “তোমাদের জন্য”

আইয়ুহা  أَيُّهَ হল  أَيُّ = সম্বোধন

হা ها = দৃষ্টি আকর্ষণ।  অর্থ  “হে!”

আস-সাকালান  ( الثَّقَلَانِ) শব্দটির মুল :     ث-ق-ل  (সাকাল) অর্থ ভারী।

এবং مثنى  “দুই”।  অর্থ দ্বারায়  “দুই ভারী সৃষ্টি” = জিন + মানুষ

সরল অনুবাদঃ  “হে জিন ও মানুষ! শীঘ্রই আমরা তোমাদের হতে কর্মবরতি নেব ।”

নাফস نَفْس ও هَوَى (হাওয়া)কে  রুহের সাথে দেয়ার পর স্বাধীন ইচ্ছাশক্তি / প্রবৃত্তি/কামনা প্রদান করত  জ্বীন ও মানুষকে ছেড়ে দিয়ে স্রষ্টা কর্ম বিরতী নেন এবং বিচারের জন্য মনোনিবেশ করেন। যেহেতু জীন ও মানুষকে শুধু ইচ্ছাশক্তি প্রদান করেছেন তাই বিচার শুধু সাকলাইন বা এই দুই ভারী জাতীর হবে।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

``` }