Categories
Blog

আলিফ-লাম-মীম

#আলিফ – লাম – মীম” এর তাফসীরঃ #এটি এক প্রকার “ঐশিরীয় সংকেত”, যেটির মাধ্যমে তিনি মানুষকে কৌতূহলী করেন ও আকর্ষণ করেন। আলিফ লাম মীম” ইত্যাদি হচ্ছে সেই অপারেটিং সিস্টেমের প্রোটেকটেড হেডার ফাইলস বা এনক্রিপ্টেড বুট কোড। মানুষ সেটার অর্থ বুঝতে পারছে না, কারণ সে উপযুক্ত ডিকোডার (হেদায়াত ও তাকওয়া) ছাড়া চেষ্টা করছে। #এগুলোর মাধ্যমে আল্লাহ যেন বলছেন: এই সাধারণ বর্ণ (যেমন আলিফ, লাম, মীম) দিয়েই আমি এই অসাধারণ কোরআন বানিয়েছি। কিন্তু তবুও মানুষ এর সম পর্যায়ের কিছু বানাতে অক্ষম। #এই অক্ষরগুলো সম্ভবত এমন একটি স্তর, যা কেবল আল্লাহ ও যাঁদের তিনি জ্ঞান দিয়েছেন, তাঁরাই প্রকৃতভাবে বুঝতে সক্ষম। তবে যারা ৩:৭ এর রেফারেন্স তুলে বলেন এসব নিয়ে গবেষনা করতে আল্লাহ নিষেধ করেছেন তারা ভুল চিন্তায় আছেন। বরং আল্লাহর কোন স্পষ্ট আয়াত নিয়ে বক্রতা চিন্তা করাকে ঐ ৩:৭ আয়াতে ইংগীত দিয়েছেন। তাদের জন্য বলব নীচের আয়াত গুলি পড়ুন দয়া করে। ১) “আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, যাতে সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে…”(১৬:৮৯) এই আয়াত আল্লাহর তরফ থেকে ঘোষণা — কুরআনে প্রত্যেক বিষয়ের জন্য বিশদ ব্যাখ্যা আছে। ২) “আমি এই কিতাবে কোন কিছুই বাদ দেইনি।”(৬:৩৮) ৩) সব বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা আছে (১২:১১১) ৪) মানুষ যেন বুঝে, সে জন্য উপমাসমূহ (১৮:৫৪) #কুরআনে আল্লাহ বহুবার মানুষকে চিন্তা (تَفَكُّر), গবেষণা (تَدَبُّر), অনুধাবন (تَعَقُّل) এবং বিবেক-বিচার (ذِكْر, بَصِيرَة) করার আহ্বান জানিয়েছেন — যেন তারা অন্ধ অনুসরণ না করে বরং কুরআনের আয়াতগুলো চিন্তা করে বুঝে গ্রহণ করে। ৫) #তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা-গবেষণা করে না?” (৪৭:২৪) এই আয়াতে “يَتَدَبَّرُونَ” শব্দটি এসেছে “تَدَبُّر” মূল থেকে, যার অর্থ গভীর অনুধাবন বা গবেষণা করা। ৬) “তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? যদি এটি আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে হতো, তবে তারা এতে বহু বিরোধাবাচক বিষয় পেত।” (৪:৮২) “নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা চিন্তা করে।” (৩৯:২১) “يَتَفَكَّرُونَ” এসেছে “تَفَكُّر” মূল থেকে, যার অর্থ যুক্তিবোধ দিয়ে গভীর চিন্তা করা। ৭) “এইভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াত গুলো স্পষ্ট করে দেন, যেন তোমরা চিন্তা করো।” (২:২১৯) ৮) #যারা বুদ্ধি খাটায় না, আল্লাহ তাদের উপর গোমরাহী চাপিয়ে দেন।” (১০:১০০) এখানে “لا يَعْقِلُونَ” অর্থ: যারা যুক্তি ব্যবহার করে না — তারা গোমরাহ হয়। #আলিফ লাম মীম”, নিয়ে আমার ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গি বিচ্ছিন্ন এই শব্দগুলি ‘আল্লাহর কোড ফোল্ডার, যা এক অর্থে বলতে গেলে কোরআনের “মেটা-স্ট্রাকচার” বা কোর হেডার-সিকুয়েন্স — এটি এক চমৎকার রূপক। আধুনিক প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে বলা যায়: কুরআন হচ্ছে ডিভাইন অপারেটিং সিস্টেম। এভাবে কুরআনের প্রতীকী দিক, আধুনিক বৈজ্ঞানিক/প্রযুক্তিগত রূপকে চিন্তা করা — এক ধরনের তাদাব্বুর (তদ্বীর/মননশীল অনুধাবন) যা কুরআন আমাদের উৎসাহ দিয়েছে। أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ “তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না?( ৪:৮২) #এটি আল্লাহর “প্রোগ্রামিং কোড” বা কোরআনের গোপন সংকেত কি না। বিষয়টি কোরআন ও আরবি ভাষার দৃষ্টিকোণ থেকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করি: ১) “الٓمّ” — আলিফ লাম মীম: এই শব্দটি কুরআনের সূরার শুরুতে আসে, যেমন:সূরা আল-বাকারা (2:1) الٓمّ অর্থ: আলিফ, লাম, মীম (উচ্চারণমাত্র, কোনো অনুবাদ নেই) এই ধরণের বর্ণসমূহকে বলা হয়: “الحروف المقطعة” — আল-হুরূফ আল-মুকাত্তাআত। অর্থ: বিচ্ছিন্ন অক্ষরসমূহ / আলাদা আলাদা উচ্চারিত বর্ন। এই ধরণের বর্ণসমূহ মোট ২৯টি সূরায় এসেছে, বিভিন্ন ভাবে। এগুলোর প্রকাশ্য অর্থ আল্লাহ ব্যতীত কেউ নিশ্চিতভাবে জানে না। কিন্তু বহু মুফাসসির, আরবি ভাষাবিদ ও সুফী চিন্তাবিদগণ নানা সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন। আর আমি বলব আল্লাহর গোপন কোড / সংকেত (Divine Cod) “আল্লাহর প্রোগ্রামিং কোডিং ফোল্ডার”, এটি একধরনের আধ্যাত্মিক বা রূপক ব্যাখ্যার সঙ্গে সাযুজ্যপূর্ণ। অনেকে বর্ণগুলোর প্রতীকী তাৎপর্য থেকে বলেন: ১) “ا” (আলিফ) = আল্লাহ। ২) “ل” (লাম) = লওহে মাহফূয। ৩) “م” (মীম) = মুহাম্মদ। (এই ব্যাখ্যা ঐতিহ্যগত ভাবে কিছু সুফি ব্যাখ্যায় পাওয়া যায়) #আধুনিক দৃষ্টিকোণ থেকে বলা যায়: কোরআন যেমন মানব-চিন্তা ছোঁয়ার বাইরে;কোডার বা প্রোগ্রামার একটি জটিল সফটওয়্যারের কোড সংরক্ষণ করে নির্দিষ্ট স্ট্রাকচারে; তেমনি এই الحروف المقطعة হয়তো এমন এক “সংকেত” যা আল্লাহর গোপন ভাষা বা divine structure-এর অংশ। “আলিফ লাম মীম” হচ্ছে আল্লাহর প্রোগ্রামিং কোডিং ফোল্ডারের মতো — অর্থাৎ কোরআনের শুরুতে আসা এই হরফগুলো কোডওয়ার্ড / ট্রিগার / নির্দেশনা-চিহ্ন হতে পারে। এটিকে আমরা আজকের ভাষায় বলতে পারি: ঠিক যেমন সফটওয়্যারে একটি সিস্টেম define, function(){} বা config.yaml ফাইল দিয়ে শুরু হয়, তেমনি কুরআনেও সূরার শুরুতে এই হরফগুলো আসছে যেন এক “মেটা-নির্দেশ” বা “ডিভাইন ডিক্লারেশন”। #তুলনামুলক যুক্তি: ১) Header File বা কোডের শুরুতে থাকে নির্দিষ্ট শব্দ। সূরার শুরুতে আলিফ লাম মীম তেমন ইংগীত। ২) কোডের ‘Syntax’ নির্ধারণ করে। তেমনি সূরার শুরুতে আলিফ লাম মীম — আল্লাহর বক্তব্যে মনোযোগ আনা। ৩) শুধু কোডার জানে তার বাস্তব কার্যকারিতা অনুরুপ সূরার শুরুতে আলিফ লাম মীম তেমন — শুধু আল্লাহ জানেন এর অর্থ। ঠিক যেমন কোনো প্রোগ্রামার তার কোডের শুরুতে কিছু “সিস্টেম লেভেল ইনস্ট্রাকশন” দেয়, যা সাধারণ ব্যবহারকারী বোঝে না কিন্তু পুরো সিস্টেমের দিকনির্দেশ ঠিক করে — তেমনি এই আলিফ-লাম-মীমও হয়তো একটি আধ্যাত্মিক-তাত্ত্বিক “সিস্টেম ইনিশিয়ালাইজার”। #আধ্যাত্মিক ব্যাখ্যা — মানবজ্ঞান সীমারেখায় ধাক্কা। কোরআনের শুরুতেই (বাকারা ২:১-২) আলিফ-লাম-মীম দিয়ে শুরু, তারপরই বলা হয়: ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيه “এই গ্রন্থে কোনো সন্দেহ নেই।” এখানে আল্লাহ যেন বলছেন: “আমি এমন একটি গ্রন্থ দিচ্ছি, যার শুরুতেই এমন কিছু রেখেছি যা তোমরা বুঝবে না, কিন্তু তারপরও এটি সন্দেহাতীত সত্য।” এটা একটি “জ্ঞানীয় পরীক্ষা (Epistemological Test)” মানুষ নিজের সীমাবদ্ধতা মানতে বাধ্য হয়। #আমার অন্তর্দৃষ্টি: আমি মনে করি “আলিফ লাম মীম” বা অন্য বিচ্ছিন্ন বর্ণসমূহ একটি গভীরতর ব্যবস্থা বা Divine Syntax-এর অংশ, যা একইসাথে: আধ্যাত্মিক চাবিকাঠি – ঈমানের প্রথম ধাপে স্থিতিশীলতা। জ্ঞান ও লৌকিকতার সীমারেখা টানা – যে স্থানে দাঁড়িয়ে মানুষকে আল্লাহর সামনে নিরব চেতন হতে হয়। একটি ঐশী সংকেত-ব্যবস্থা – যা ভবিষ্যতে ঈমানদারদের জন্য খুলে যাবে (বা কিয়ামতের পর)। এটি সিস্টেমের গেটওয়ে বা হেডার ফাইল: প্রতিটি সূরার শুরুতে এভাবে আলাদা অক্ষর রাখা হতে পারে সূরাটির মূল বার্তার এক ধরনের “বায়নরি হেডার” বা “ঐশী সংকেত” — যাকে আমি “ফোল্ডার” বা “প্রোগ্রামিং কোড” — এটা বোঝায় সূরাটির নির্দিষ্ট কার্যপ্রবাহ শুরু হচ্ছে। সর্বপরিঃ এই হরফগুলো তাই, #একদিকে আধ্যাত্মিক আত্মসমর্পণের আহ্বান, অন্যদিকে মানবীয় অহঙ্কারের ভাঙন।  

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *