Categories
Blog

আরবী গ্রামার ফেল পর্ব -৪

আরবী গ্রামারে فعل (ফে’ল) বা ক্রিয়া পর্ব _০৪ ফে’ল দ্বারা সময় (যেমন: অতীত, বর্তমান বা ভবিষ্যৎ) বোঝানো হয়। ফে’ল এমন একটি শব্দ যা কোনো নির্দিষ্ট সময়ে কোনো ঘটনার সংঘটন বুঝায়। আরবী ভাষায় ফে’ল প্রধানত তিন প্রকার: ১) অতীত কাল فعل ماضٍ (ফে’লুন মাদিন) ২️) বর্তমান ও ভবিষ্যৎ فعل مضارع (ফে’লুন মুদারেআ’) ৩️) আদেশমূলক فعل أمر (ফে’লুন আমরুন) ✅ ১. فعل ماضٍ (ফে’ল মাদী) — অতীত কাল। এটি এমন ক্রিয়া যা অতীতে ঘটেছে। যেমনঃ ১) كَتَبَ (কাতাবা) = সে লিখেছিল। ২) نَصَرَ ( নাসারা) = সে সাহায্য করেছিল ✅ ২. فعل مضارع (ফে’ল মুদারেআ’) — বর্তমান / ভবিষ্যৎ কাল। এটি এমন ক্রিয়া যা এখন চলছে বা ভবিষ্যতে ঘটবে। যেমনঃ ১) يَكْتُبُ (ইয়াক্তুবু) = সে লেখে / লিখবে ২) يَنْصُرُ (ইয়ানসুরু) = সে সাহায্য করে / করবে ✅ ৩. فعل أمر (ফে’ল আমর) — আদেশ। এটি এমন ক্রিয়া যা আদেশ, অনুরোধ বা প্রেরণা বোঝায়। যেমনঃ ১) اُكْتُبْ (উক্তুব) = লিখ ২) انْصُرْ (উনসুর) = সাহায্য কর আরবীতে কোনো শব্দ فعل (ক্রিয়া) কিনা তা চেনার মূল উপায়: ক্রিয়া-বাচক ধাতু রয়েছে: সাধারণত তিন বা চার root letter থেকে ফে’ল গঠিত হয়। তুলনামূলক চার্ট: ১) نَصَرَ (নাসারা) = সাহায্য করেছিল (ফেলে মাদী) ২) يَنْصُرُ (ইয়ানসুরু) = সাহায্য করে। ( ফেলে মুদারা) ৩) انْصُرْ (উনসুর) = সাহায্য করো। (ফলে আমর) আপনার করণীয়: প্রতিটি ক্রিয়াপদের তিনটি রূপ মুখস্থ করুন। مثلًا: كَتَبَ – يَكْتُبُ – اُكْتُبْ আরবী ব্যাকরণে فعل (ফে’ল বা ক্রিয়া) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে: فعل এর প্রকারভেদ (Types of Verbs) ১. ثلاثي مجرد (সুলাসী মুজাররাদ) :- এটি এমন ফে’ল যার মূলধাতুতে (root verb) তিনটি মূল অক্ষর থাকে এবং এর সাথে কোনো অতিরিক্ত অক্ষর যোগ করা হয়নি। যেমনঃ ১) كَتَبَ (কাতাবা) – সে লিখেছে ২) نَصَرَ (নাসারা) – সে সাহায্য করেছে ২. ثلاثي مزيد فيه (সুলাসী মুযাইয়াদ) _ এ ধরনের ফেলের তিনটি মূল অক্ষরের সাথে ১, ২ বা ৩টি অতিরক্ত অক্ষর যুক্ত থাকে। যেমনঃ ১) أَكْرَمَ (আকরামা) = সম্মানিত করল ২) اِسْتَغْفَرَ (ইস্তাগফারা) = ক্ষমা চাইল ⛔ ফেল গুলি সাধারনত তিন অক্ষর বিশিষ্ট হয়। এটিকে ফেলে সুহাসী মুজারবাদ বলে। তিনের অধিক অক্ষরে গঠিত ফেল গুলিকে ফেলে সুলাসী মুযাইয়াদ বলে। এমন ফেলের সংখ্যা খুব কম।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

``` }