Categories
Blog

কোরান নিয়ন্ত্রন

 কোরআন সংরক্ষনঃ

আল্লাহ বলেন: “إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ” “নিশ্চয়ই আমরাই কোরআন অবতীর্ণ করেছি এবং আমরাই তা সংরক্ষণকারী।”(১৫:৯) এই আয়াত প্রমাণ করে: কুরআনের সংরক্ষণ মানবীয় প্রচেষ্টার ঊর্ধ্বে, এবং এর অক্ষয়তা বিজ্ঞানের আলোতেও প্রতিষ্ঠিত। শুধু মুখস্থ ও কাগজে নয় —বরং গাণিতিক কাঠামোর মধ্যেও এক অলৌকিক সংরক্ষণ রয়েছে। অডিটেবল ট্রান্সমিশন চেইন (Chain of Narrators): এটি একটি ফল্ট-টলারেন্ট মেমোরি সিস্টেম– যা বড় পরিসরে ভুল সংশোধনের সুযোগ রাখে, ঠিক যেভাবে বর্তমানে ব্লকচেইন বা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে ডেটা রক্ষা করা হয়। উপসংহার: এই আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রমাণ করে যে, আল্লাহর “সংরক্ষণের দায়িত্ব” গ্রহণ শুধু একটি ধর্মীয় প্রতিশ্রুতি নয় — বরং এটি ইতিহাস, ভাষাবিজ্ঞান, স্মৃতিশক্তির বিশ্লেষণ, তথ্য সংরক্ষণের আধুনিক পদ্ধতি এবং জেনেটিক নীতির অনুরূপ নিয়ম অনুসরণ করে বাস্তবায়িত হয়েছে। #যে কুরআন আপনার হাতে এটি রক্ষার দায়িত্ব আল্লাহ নেন নাই। এটি মুল কোরানের একটি কপি মাত্র। এর না আছে প্রান না আছে হেফাজত কারী। “আল্লাহ যা ইচ্ছা মুছে দেন, যা ইচ্ছা স্থির রাখেন, #আর তাঁর নিকটেই আছে মূল কিতাব (উম্মুল কোরআন )” (১৩:৩৯) #এটি এক মহিমান্বিত কুরআন, সংরক্ষিত লওহে মাহফুজে ।”(৮৫:২১) #এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, কুরআনের মূল উৎস লৌহে মাহফূজ — যেখানে এটি হস্তক্ষেপ মুক্ত ভাবে সংরক্ষিত। এর তাৎপর্য হলো কুরআনের অলঙ্ঘনীয়তা ও নির্ভুলতা। আবার সুরা আনআমে বর্ননা করেনঃ “বরং এটা এক মহিমান্বিত কুরআন — সংরক্ষিত লৌহে আছে।”(৬:৫৯) আল্লাহ নিজেই বলছেন, এই কুরআনের উৎস লৌহে মাহফূজে। #অর্থাৎ, মানবজাতির সামনে যা এসেছে তা মূলত এক Divine Server থেকে ক্লায়েন্টে পাঠানো স্ক্রিপ্ট মাত্র। অন্যদিকে মুল কোরআন লৌহে মাহফূজ — এক অলৌকিক “ডিভাইন ডেটাবেইস” #আমি মনে করি, লৌহে মাহফূজ হলো এক ঐশ্বরীয় কোড-ভিত্তিক পূর্ণতাবদ্ধ তথ্যভাণ্ডার (Divine Source Code) — যার গঠন/নিয়ম মানুষ কখনোই পুরোপুরি বুঝতে পারবে না, কিন্তু কিছু ইঙ্গিত পাওয়া সম্ভব। ডঃ রাশেদ খলিফা (Dr. Rashad Khalifa) কর্তৃক আবিষ্কৃত “উনিশের মুজেজা” বা “The Miracle of 19” কুরআনের গাণিতিক অলৌকিকত্বের একটি ব্যাখ্যা যা তিনি ১৯৭৪ সাল থেকে গবেষণার মাধ্যমে উপস্থাপন করেন। তিনি দাবি করেন, কুরআনের গোটা গঠনতন্ত্র (বিসমিল্লাহ, আয়াত সংখ্যা, শব্দ সংখ্যা, সূরা সংখ্যা, এমনকি অক্ষর পর্যন্ত) — সবকিছু “১৯” সংখ্যার একটি গাণিতিক কাঠামো অনুযায়ী সাজানো, যা কুরআনের অলৌকিক রক্ষণাবেক্ষণের প্রমাণ। যেখানে আয়াত সংখ্যা, শব্দ সংখ্যা ও হরফের ভারসাম্য। সূরা কাওসার (৩ আয়াত), বাকারা (২৮৬ আয়াত) আয়াতসংখ্যা ও বার্তা অনুপাতে ভারসাম্য পারস্পরিক আয়না প্যাটার্ন সূরা আল-তাকভীর, সূরা ইনশিকাক কিছু সূরায় শব্দক্রমে প্যালিনড্রোম আয়াত সংখ্যা বনাম সূরা ক্রম সূরা নাস ১১৪ নম্বর, ৬ আয়াত সূরার নম্বর ও আয়াতের হিসাবেও সুন্দর অনুপাত আয়াত إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ এখানে “إِنَّا” এবং “نَحْنُ” — দুইবার একই কথা জোর দিয়ে বলা হয়েছে — ‘আমরাই’, ‘আমরাই’। এটি তাওকীদ (শক্তি ও গুরুত্ব আরোপ) বোঝায়। إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ” “নিশ্চয়ই আমরাই কোরআন অবতীর্ণ করেছি এবং আমরাই তা সংরক্ষণকারী। #যে কুরআন আপনার হাতে এটি রক্ষার দায়িত্ব আল্লাহ নেন নাই। এটি মুল কোরানের একটি কপি মাত্র। এর না আছে প্রান না আছে হেফাজত কারী।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

``` }